গাঁজাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ সোহেল রানা (৪০) ও সাইফুল ইসলাম (৩৮) নামের দুজনকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকেলে উপজেলার গজারিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বাড়ি উপজেলার শালফা গ্রামে। রোববার রাতে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আরও ছয়টি মামলা রয়েছে।