গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর উপজেলার ট্যামা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার ভোরে ১৫৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৫। তাঁরা হলেন পবা উপজেলার তুরাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শামসুল আলম (২৮) এবং মোহনপুর উপজেলার বেড়াবাড়ি এলাকার শামসুদ্দিন মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩৯)। র‌্যাব-৫-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মাদক ব্যবসায়ীরা পদ্মার প্রত্যন্ত চরাঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে ভটিভটিযোগে ট্যামা গ্রামে নিয়ে মজুত করছিল বলে র‍্যাবের কাছে তথ্য ছিল। গ্রেপ্তার হওয়া দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা রাজশাহী, নাটোর, বগুড়াসহ আশপাশের জেলায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে থাকেন। এ বিষয়ে পবা থানায় মামলার প্রক্রিয়া চলছে।