গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের রাস্তা থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা। গত রোববার রাত সাড়ে নয়টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমসি কলেজ ছাত্রাবাস এলাকা নিরিবিলি হওয়ায় মাদক ব্যবসায়ীরা নিরাপদে এখানে ব্যবসা চালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে নয়টায় ছাত্রাবাসে প্রবেশের পথ থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে দুজনই মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন।আটক দুজন হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ি গ্রামের বাবুল মিয়া (৪২) ও নীলফামারীর মুন্সিপাড়ার মোহাম্মদ বুলবুল (৩০)।