প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় ২৮ কেজি ওজনের সাতটি গাঁজার গাছসহ মিস্টার আলী (৩০) নামে এক চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিস্টার আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মিস্টার আলী দীর্ঘদিন ধরে বাড়ির পাশে মানাস নদের তীরে নিজের জমিতে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর তাঁর তথ্যমতে জমিতে গিয়ে ২৮ কেজি ওজনের সাতটি গাঁজার গাছ জব্দ করা হয়। এ ঘটনায় ধুনট থানার এসআই খোকন কুমার কুণ্ড মামলা করেছেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকালই মিস্টার আলীকে কারাগারে পাঠানো হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি