প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পুরোনো রেলস্টেশন এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ২৮ কেজি গাঁজাসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন বড় ভাই মো. শহীদুল্লাহ ও ছোট ভাই মো. মামুন। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা কুমিল্লা থেকে গাঁজা এনে নগরে বিক্রির কথা স্বীকার করেছেন। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।