গাঁজাসহ যুবলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিনুর রহমানকে (৪০) দুই কেজি গাঁজাসহ আজ বুধবার দুপুরে আটক করেছে র্যাব। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
পুলিশ সূত্র জানায়, দুপুরে র্যাব-৬-এর একটি দল উপজেলার সেনেরগাতি গ্রাম থেকে শাহিনুরকে আটক করে। তিনি তালা উপজেলার গড়েরডাঙ্গা গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে।
এদিকে তালা উপজেলা যুবলীগের সভাপতি মীর জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গের কারণে শাহিনুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শাহিনুর এখন থানা হাজতে রয়েছেন। তাঁকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হবে।