গাঁজাসেবী স্বামীকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যাচার সইতে না পেরে গাঁজাসেবী বকুল মিয়াকে পুলিশে সোপর্দ করেছেন তাঁর স্ত্রী পারুল বেগম। গত রোববার গ্রামবাসীর সহায়তায় বকুলকে আটক করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করেন তিনি।পরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রোববার বিকেলে বকুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ড পাওয়া বকুলের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের জীবনপুর গ্রামে। পুলিশ ও পারুল বেগম জানান, রিকশাচালক বকুল মিয়ার আয় দিয়ে কোনোমতো সংসার চলত। রিকশা চালাতে গিয়ে বকুল গাঁজায় আসক্ত হয়ে পড়েন। পারুল অন্যের বাড়িতে কাজ করে যে আয় করতেন, তা-ও তাঁকে (বকুল) দিতে হতো; না দিলে স্ত্রী ও অবুঝ তিন সন্তানকে বেধড়ক পেটাতেন বকুল।