গাঁজাসেবীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে গতকাল রোববার দুপুরে চারজন গাঁজাসেবীকে ছয় মাস করে বিনাশ্রম দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার ওই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামাল হোসেন (৩৫), জহুরুল ইসলাম (৩৮), মো. ময়নুদ্দিন (৩২) ও হাসিনুর রহমান (২৭)। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, শনিবার রাতে উপজেলার কাছিকাটা বাজারে গাঁজা সেবনের সময় তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে প্রায় এক পোয়া পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।