গাংনগরের মেলা বন্ধ, তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরের মেলা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মেলায় অশ্লীল নৃত্য আয়োজন ও পরিবেশনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নৃত্যশিল্পী আলো আক্তার (১৯), দিনা খাতুন (১৭) ও মেলার আয়োজক শাহ আলম (৪২)। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলা পরিচালনার শর্ত ভঙ্গ করায় ওই মেলার ইজারা বাতিল করে মেলাসহ সার্কাস ও মেলাসংক্রান্ত সব কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করার নির্দেশ দেন ইউএনও।১৫ এপ্রিল থেকে গাংনগরে এ মেলার কারণে চার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়। এর মধ্যে গাংনগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়মাঠে হাউজি ও যাত্রামঞ্চ করা হয়। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘শিবগঞ্জের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বন্ধ, শ্রেণীকক্ষে যাত্রাশিল্পীদের বিশ্রামাগার, মাঠে যাত্রা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।