গাংনী থেকে ছয়টি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরের দিকে গাংনীর ধলা পুলিশ ক্যাম্প ককটেলগুলো উদ্ধার করে।ধলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এসআই মহিউল ইসলাম জানান, স্থানীয় লোকজন ককটেলগুলো দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।গাংনী থানার ওসি গোলাম মোস্তফা জানান, ধারণা করা হচ্ছে, কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো সীমান্ত পেরিয়ে স্থানীয় কোনো সন্ত্রাসী সংগঠন নিয়ে এসেছিল। পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের চেষ্টায় অভিযানে নেমেছে।