গাংনীতে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি শাটারগান ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী। গ্রেপ্তার হওয়া তৌহিদুল ইসলাম (২৩) উপজেলার ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামের বাসিন্দা।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, তৌহিদুল চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার। গোপনে বাড়ি এসে অস্ত্র নিয়ে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় তিনটি হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে।