গাংনীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রাম থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্র ও গুলিসহ জাহাঙ্গীর আলম ওরফে লিটন (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। লিটন ছাতিয়ান গ্রামের বাসিন্দা ও মটমুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বলে স্থানীয়রা জানিয়েছেন। র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার সাজ্জাদ রায়হান জানান, লিটন দীর্ঘদিন ধরে এলাকায় চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা পরিচয় দিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গতকাল ভোরে মটমুড়া গ্রামের একটি ইটভাটা থেকে ৫০ হাজার টাকা চাঁদা গ্রহণের সময় চাঁদার টাকা, অস্ত্র ও গুলিসহ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন, লিটনের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা, চাঁদাবাজি, বোমাবাজির ছয়টি মামলা রয়েছে। গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান জানান, লিটনের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। তবে তিনি যুবলীগ রাজনীতির সঙ্গে জড়িত নন। দলের নাম ব্যবহার করে অপরাধ করে বেড়াতেন। ২১ ডিসেম্বর র‌্যাবের হাতে মটমুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নওদাপাড়া গ্রামের মেম্বার মাজাহারুল ইসলাম ওরফে মাহাজার অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হন।