গাংনীতে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রাম থেকে র‌্যাব দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আকুবপুর গ্রামের রুহুল আমীন (৩৮) ও ইনামুল হক ইনু ওরফে আনোয়ার (৩৬)। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।মেহেরপুর র‌্যাব ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, রোববার সন্ধ্যায় র‌্যাব আকুবপুর গ্রামে অভিযান চালিয়ে রুহুল আমীন ও ইনামুলকে তাঁদের বাড়ি থেকে আটক করে। এ সময় রুহুল আমীনের বাড়ি থেকে একটি সাটারগান উদ্ধার করা হয়।