গাংনীতে অ্যানথ্রাক্সে ৩১ জন আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি গ্রামে আবারও অ্যানথ্রাক্স দেখা দিয়েছে। আক্রান্ত গরুর মাংস খেয়ে উপজেলার কল্যাণপুর, হাড়ভাঙ্গা ও পৌর শহরের মাঠপাড়া গ্রামের নারীসহ অন্তত ৩১ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। ভুক্তভোগী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ জুলাই কল্যাণপুর গ্রামে দুটি গরু জবাই করা হয়। আশপাশের গ্রামের মানুষ ওই গরুর মাংস কেনেন। মাংস খাওয়ার কয়েক দিন পর তাঁদের শরীরের বিভিন্ন অংশে চুলকানি দেখা দেয়। পরে সেখানে ক্ষতের সৃষ্টি হয়।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, গত চারদিনে সেখানে অন্তত ২২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী ভর্তি হন। তাঁদের মধ্যে আটজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।