গাংনীতে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ দুই চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে র‌্যাব একটি শাটারগান, দুটি বোমা ও দুটি রামদাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার তেরাইল গ্রামের দাউদ হোসেন (৪৫) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজাপুর গ্রামের খলিলুর রহমান (৩৫)।র‌্যাব দাবি করেছে, গ্রেপ্তারকৃত দুজনই নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য।র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার সাজ্জাদ রায়হান জানান, গতকাল বুধবার ভোরে র‌্যাব প্রথমে তিরাইল গ্রামের বিলের ধারপাড়ায় অভিযান চালিয়ে দাউদ হোসেনকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে খলিলুর রহমানকে মিরপুরের রাজাপুর গ্রাম থেকে আটক করা হয়। দাউদ হোসেনের কাছ থেকে একটি শাটারগান এবং খলিলুর রহমানের কাছ থেকে দুটি বোমা ও দুটি রামদা পাওয়া গেছে। এ সময় তাঁদের কাছে থেকে চরমপন্থী সংগঠনের কিছু কাগজ ও প্রচারপত্র উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা জানান, র‌্যাব গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অস্ত্র ও বোমাসহ পুলিশে সোপর্দ করেছে।