গাংনীতে আগ্নেয়াস্ত্র গুলিসহ দুই চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রাম থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই চরমপন্থী সদস্যকে গ্রেপ্তার করেছে। গত বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা দুই চরমপন্থীর নাম মোমিন হোসেন (৩৭) ও আবুল কালাম (৪২)। তাঁদের বাড়ি উপজেলার ষোলটাকা ইউনিয়নে।নাম প্রকাশে অনিচ্ছুক হেমায়েতপুরের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, তাদের ডিফেন্স পার্টির সদস্যরা অস্ত্রসহ দুই চরমপন্থী সদস্যকে আটক করে পুলিশের হাতে দেন। হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ খান টিপু সুলতান জানান, গ্রামবাসীর অভিযোগ সত্য নয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, অস্ত্রসহ গ্রেপ্তার করা দুই চরমপন্থীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গাংনী থানায় অস্ত্র আইনে মামলা করেছে। তাঁদের বিরুদ্ধে গাংনী থানায় আরও একাধিক মামলা আছে।