গাংনীতে আজ হরতাল
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতা সাইদুর রহমান হত্যার প্রতিবাদে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করা হয়। এর ফলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। আজ রোববার গাংনীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার রাতে সাইদুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গাংনী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার প্রতিবাদে শুক্রবার থেকে গত দুই দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন। আজ রোববার গাংনীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। দলের পক্ষ থেকে তিন দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণও দাবি করা হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, সাইদুর রহমানের ঘর থেকে সাতটি গুলি উদ্ধার করা হয়েছে। বাড়ির দারোয়ান নিখোঁজ। সাইদুরের ঘনিষ্ঠ লোকজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মুঠোফোনের নম্বরের সূত্র ধরে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সাইদুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ শুক্রবার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে সংবাদ সমেঞ্চলনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণের দাবি করে হরতাল, অবরোধ, শোক র্যালিসহ তিন দিনের কর্মসূচি দেয়।