গাংনীতে আহত কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় ভাইয়ের পিটুনিতে আহত আবদুল হাই (৫৫) নামের এক কৃষক গতকাল মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার সাহেবনগর সর্দারপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে। পরিবার সূত্র জানায়, বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি বের করা নিয়ে গত ২৯ জুন আবদুল হাইকে পিটিয়ে জখম করেন ছোট ভাই আবদুর রাজ্জাক। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় আগেই একটি মামলা হয়েছিল। ঘটনার পর থেকে আবদুর রাজ্জাক পলাতক রয়েছেন।