গাংনীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবদার হোসেনকে (৪৮) গতকাল শনিবার গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।র‌্যাব জানায়, গাংনীর মানিকদী গ্রামে একটি হত্যাকাণ্ডের মামলায় তাঁকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, সাবদাল হোসেন উপজেলা বিএনপির সহসভাপতি। রাজনৈতিক শত্রুতার কারণে তাঁকে হত্যা মামলায় জড়ানো হয়েছে।