গাংনীতে চরমপন্থী নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের মাজহারুল ইসলাম ওরফে স্বপন বাবু (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার করা ব্যক্তি চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) খুলনা বিভাগীয় কমান্ডার। তাঁকে গতকাল শনিবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর উপজেলার বালিয়াঘাট গ্রামের ব্যবসায়ী আদম খুন হন। এর আগে ২০০৫ সালের ১৮ ডিসেম্বর উপজেলার বামুন্দী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজল খুন হন। গ্রেপ্তার করা মাজহারুল ইসলাম ওই দুটি হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিলেন।