গাংনীতে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দুটি শাটার গান, একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান।র্যাব সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব সদস্যরা বামুন্দী বাসস্ট্যান্ড এলাকায় বামুন্দী স্কুলমাঠে অভিযান চালান। মুষলধারায় বৃষ্টির মধ্যে সেখানে একটি মাইক্রোবাস দীর্ঘক্ষণ থেমে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে র্যাব মাইক্রোবাসের ভেতরে একটি সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে।র্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্রগুলোর সবই সচল। এগুলো ভারতে তৈরি। অস্ত্রগুলো কোনো চরমপন্থী সংগঠন বা সন্ত্রাসীদের। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেছে। বড় ধরনের কোনো নাশকতা সৃষ্টির জন্য এগুলো আনা হয়েছিল।