গাংনীতে ছয়টি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে গতকাল সোমবার ভোরে পুলিশ ছয়টি বোমা উদ্ধার করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হালসানাপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পুলিশ ব্যাগে ভরা অবস্থায় ছয়টি বোমা উদ্ধার করে। ওসির দাবি, বোমাগুলো শক্তিশালী। কোনো সন্ত্রাসী দল নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো এখানে লুকিয়ে রেখেছিল। বোমাগুলো গাংনী থানায় পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।