গাংনীতে দুই মেয়র প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেহেরপুরের গাংনী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আহাদ আলী ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার গাংনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই প্রচারের মাইক বের করার দায়ে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র আহাদ আলীকে পাঁচ হাজার টাকা এবং দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বলেন, আশরাফুল ইসলামকে না পাওয়ায় তার পক্ষে স্ত্রী শাহানা পারভিন জরিমানার টাকা পরিশোধ করেন।