গাংনীতে দুটি বোমা ও হত্যার হুমকির চিরকুট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর গাংনী পৌরসভার চৌগাছার একটি বাড়ি থেকে দুটি তাজা বোমা ও চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকিসংবলিত একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার র্যাব ও পুলিশ ওই গ্রামের সৌদী-প্রবাসী হজরত আলীর বাড়ির উঠান থেকে এসব উদ্ধার করে। র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, সন্ত্রাসীরা চাঁদার দাবিতে বেশ কিছুদিন আগে থেকে মুঠোফোনে হজরত আলীর মায়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ভীতি সৃষ্টির জন্য এই বোমাসহ চিরকুট রেখে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, উদ্ধার করা বোমা দুটি তাজা ও শক্তিশালী।