গাংনীতে বোমা অস্ত্রসহ চার চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রাম থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৩টি বোমাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও ৎবের যৌথ দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: গাংনীর দেবীপুর গ্রামের মুন্নাফ হোসেন (২২), রামনগর গ্রামের সিলন (২১), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আলমগীর হোসেন (৩০) ও তারাগুনিয়া গ্রামের নজরুল ইসলাম (২৫)। ৎবের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য।ৎব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার শেখ জাহিদুল ইসলাম জানান, গাংনীতে বড় ধরনের হত্যা, ডাকাতি বা সহিংসতার উদ্দেশ্যে উপজেলার রামনগর মাঠের একটি কাঁঠালবাগানে ৮-১০ জন সশস্ত্র চরমপন্থী বৈঠক করছিল। এই সংবাদ পেয়ে গাংনী ৎব ও পুলিশের একটি যৌথ দল রাত দুইটার দিকে সেখানে গিয়ে চরমপন্থীদের বৈঠকস্থল ঘিরে ফেলে। এ সময় চার চরমপন্থীকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি এলজি, ১৩টি শক্তিশালী তাজা বোমা ও একটি হাঁসুয়া (দেশীয় ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার হওয়া চরমপন্থীদের বিরুদ্ধে গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ এক ডজন মামলা রয়েছে। অস্ত্র ও বোমা বিস্ফোরক উদ্ধার এবং ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।