গাংনীতে বোমা হামলা চালিয়ে ডাকাতি, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে গত বৃহস্পতিবার রাতে বোমা হামলা চালিয়ে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পাঁচজন। পুলিশ একটি আগ্নেয়াস্ত্র ও দুটি বোমা উদ্ধার করেছে।আহত ব্যক্তিরা হলেন দুর্লভপুর গ্রামের আবদুল আজিজ (৫৬), রাজীব হাসান (২৯), রহিদা খাতুন (৪৫), জোহুরা খাতুন (৪৩) ও সারোয়ার হোসেন (৩৯)। তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, একদল ডাকাত গত বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে দুর্লভপুর গ্রামের কাদের ফারাজীর বাড়িতে কৌশলে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে তারা ওই বাড়ি থেকে দেড় লাখ টাকাসহ ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় গ্রামের লোকজন চিৎকার শুরু করলে ডাকাতেরা দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই লোকগুলো আহত হন।গাংনী থানার ওসি মতিয়ার রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে একটি শাটার গান ও দুটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।