গাংনীতে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসীরা ছাদের আলী ভূগল (৪৫) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে। তাঁর বাড়ি গাংনী উপজেলার করমদী গ্রামে।নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে ছাদের বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন সন্ত্রাসী ছাদেরকে ধরে করমদী মাঠে নিয়ে যায়। সেখানে তাঁকে জবাই করে হত্যা করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দেড় বছর আগে সরকুল হোসেন নামে এক ব্যক্তি খুন হন। সেই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।