গাংনীতে ভারতীয় ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনীতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৫টি কার্টনভর্তি ভারতীয় ওষুধ উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা জানান, গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে গাংনী উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে।