গাংনীতে র‌্যাব-পুলিশের সঙ্গে চরমপন্থীদের সংঘর্ষ, এসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে গতকাল রোববার ভোরে র‌্যাব ও পুলিশের সঙ্গে চরমপন্থী সংগঠনের সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় সন্ত্রাসীদের বোমায় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বোমা, আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের হাসান আলী, সুরুজ আলী, ইয়াদুল হক ও নুহ শেখ।র‌্যাব-৬ এর মেহেরপুর ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, একটি সন্ত্রাসী গ্রুপ চাঁদা নিতে যাবে, এমন সংবাদ পেয়ে গত শনিবার মধ্যরাত থেকেই র‌্যাব ও পুলিশের সদস্যরা গাংনীর মালশাদহ গ্রামের এনামুল হকের ইটভাটার চারপাশে ওত পেতে থাকেন। ভোর চারটার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা ওই ইটভাটায় প্রবেশ করে। তবে কিছুক্ষণের মধ্যেই তারা র‌্যাব-পুলিশের উপস্থিতি টের পায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশ ও র‌্যাবকে লক্ষ্য করে পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। জবাবে পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। একপর্যায়ে চার চরমপন্থীকে ঘিরে ফেলে র‌্যাব ও পুলিশ।