গাংনীতে সন্ত্রাসীদের বোমায় চার ব্যক্তি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় সন্ত্রাসীদের বোমা হামলায় মুকুল শেখ, সবদুল হোসেন, রমজান আলী ও আরিফ হোসেন নামের চার ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার চারচারা বাজারের একটি চায়ের দোকানে গত রোববার রাতে এ হামলা হয়।মুকুল শেখ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সোর্স এবং অপর তিন ব্যক্তি বিএনপির কর্মী। গুরুতর আহত সবদুল হোসেনকে গতকাল সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চারচারা বাজারে অবস্থিত নিরঞ্জনের চায়ের দোকানে বসে গল্প করার সময় ওই চার ব্যক্তিকে লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপ করা হয়। বোমার আঘাতে মুকুল শেখ লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান বলেন, মুকুল র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবকে তথ্য দেওয়ায় তাঁর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।