গাংনীতে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মানিক আহম্মেদ (২৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মড়কা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাইপুর ইউনিয়নের ইকুড়ি গ্রামের আরোজ উল্লাহর ছেলে মানিক গতকাল বেলা তিনটার দিকে মোটরসাইকেলে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। মড়কা বাজারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংস্কারে নিয়োজিত বিটুমিন ও পাথর মেশানোর যন্ত্রের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান মানিক। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন বলেন, হাসপাতালের জরুরি বিভাগে বিকেল পৌনে পাঁচটার দিকে মানিকের মৃত্যু হয়।