গাংনীতে হেরোইনসহ নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক বিক্রির অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার শিরিন আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাড়ি থেকে ৭০০ গ্রাম হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানায়। র্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাজীবুল হাসান জানান, শিরিন আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইনের ব্যবসা করে আসছিলেন। এলাকার সাধারণ মানুষ তাঁর অত্যাচারে অতিষ্ট হলেও ভয়ে কেউ কিছু বলতে পারত না। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, হেরোইন ব্যবসায়ী শিরিনের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা আছে। র্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে।