গাংনীতে ১৫টি তাজা বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের একটি মাঠ থেকে গত রোববার রাতে র‌্যাব ১৫টি বোমা উদ্ধার করেছে।গাংনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি শেখ জাহিদুল আমিন জানিয়েছেন, রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে র‌্যাব গোপন সূত্রে খবর পায়, মাইলমারী গ্রামের পণ্ডবতলা মাঠে ৮-১০ জন চরমপন্থী গোপন বৈঠক করছে। র‌্যাব সেখানে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ দুটি তল্লাশি করে র‌্যাব ১৫টি শক্তিশালী বোমা উদ্ধার করে।