গাইড করতাম, বাকিটা ও নিজেই পড়ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে সৈয়দ রীফাতের সঙ্গে মা নিলুফার বেগম
ছেলে সৈয়দ রীফাতের সঙ্গে মা নিলুফার বেগম

লেখাপড়া, বিতর্ক সব কিছুতেই ছেলে তুখোড়। ছেলে যখন ঢাকার সানবিমস স্কুলে পড়ত, সেখানেও ভালো ছাত্র হিসেবে খ্যাতি ছিল তাঁর। আর এই ছেলে সৈয়দ রীফাত এখন পড়ছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টারে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। পুরো শিক্ষাবৃত্তি নিয়ে গিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, এই রীফাত রচেস্টারেও সেরা বিতার্কিক। এই মেধাবী ছেলের মা হলেন নিলুফার বেগম। তিনি পপুলার মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।
নিলুফার বেগম তখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ‘অধ্যাপক’ পদোন্নতি পেয়ে বদলি হলেন। এদিকে রীফাত তখন নবম শ্রেণীর ছাত্র। ছেলেকে ছেড়ে গেলে যদি লেখাপড়ায় বিঘ্ন হয়, এমনিতেই তিনি কর্মজীবী। আবার দূরে থাকবেন। আর প্রতিদিন ঢাকা-ময়মনসিংহ যাওয়া-আসা সম্ভব নয়। তাহলে তাঁর কাজকে অবহেলা করা হবে। এবারে মা সিদ্ধান্ত নিলেন, সরকারি চাকরি ছেড়ে দেবেন।
চাকরি ছেড়ে দিয়ে বেসরকারি একটি মেডিকেল কলেজে শিক্ষকতা শুরু করেন। তিনি বলেন, জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সন্তানদের লেখাপড়াকে। এ বিষয়ে কোনো ছাড় দিইনি। শুধু চেয়েছি, ছেলেমেয়েরা যেন ভালো করে। তবে কোনো চাপ দিইনি। গাইড করতাম, বাকিটা ও নিজেই পড়ত।


অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ, ঢাকা