গাইড প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকেন্দ্রিক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে দেশি-বিদেশি পর্যটকদের সহায়তার জন্য সাত দিনব্যাপী ইকো ট্যুর গাইড প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার খুলনা নগরের সুন্দরবন পশ্চিম বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করা হয়। সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন ও জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবন-সংলগ্ন এলাকার শিক্ষিত তরুণ-তরুণীদের ইকো গাইড হিসেবে সুন্দরবনে কাজ করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেঙ্গল ট্যুরস লিমিটেড যৌথভাবে এ গাইড প্রশিক্ষণের আয়োজন করেছে।