গাইড বই জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার দুটি লাইব্রেরিতে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ গাইড বই জব্দ এবং দুই হাজার টাকা করে জরিমানা করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শহরের ট্রাংক রোডের দুটি লাইব্রেরিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। দুটি লাইব্রেরি থেকে বেশ কিছু অবৈধ গাইড বই উদ্ধারের পর সেগুলো জব্দ করা হয়। এ ছাড়া, দুটি লাইব্রেরিকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।