দীর্ঘদিন ধরে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো গাইনি চিকিৎসক নেই। এ কারণে প্রসূতিরা মহেশখালী থেকে প্রায় আট কিলোমিটার সাগর পাড়ি দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে উপজেলায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক পদ থাকলেও কোনো নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া এই দ্বীপে বেসরকারিভাবে প্রসূতিসেবা দেওয়ার জন্য ক্লিনিক গড়ে ওঠেনি।বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার বাসিন্দা রহিমা খাতুন বলেন, এ হাসপাতালে প্রসূতিদের সেবা না থাকায় গ্রামগঞ্জের নারীরা মাতৃস্বাস্থ্যসেবার অভাবে মৃত্যুবরণ করছে।উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আবদুল মাবুদ জানান, গাইনি চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য ওপরে লেখালেখি করেও কোনো কাজ হচ্ছে না।