প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর ধরে গাইনি চিকিৎসক নেই। গাইনি ছাড়াও এখানে চিকিৎসকের চারটি পদ শূন্য আছে। এ ছাড়া এ হাসপাতালের অ্যাম্বুলেন্স ১৪ ও এক্স-রে যন্ত্র চার মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের নয়টি পদের মধ্যে পাঁচটিই শূন্য রয়েছে। এগুলোর মধ্যে দেড় বছর ধরে গাইনি এবং এক বছর ধরে আবাসিক চিকিৎসা কর্মকর্তার একটি ও জুনিয়র কনসালটেন্টের তিনটি পদ শূন্য। এখানে প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগে গড়ে ৩০০-৪০০ রোগী চিকিৎসা নিতে আসে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজান জানান, চিকিৎসকসংকট থাকায় রোগীদের সেবা দিতে সমস্যা হচ্ছে। নতুন অ্যাম্বুলেন্সের জন্য সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েকবার আবেদন করা হয়েছে।