গাইবান্ধা কারাগারে হাজতির আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা কারাগারে গত মঙ্গলবার সকালে সাজু মিয়া (২৩) নামের এক হাজতি গলা কেটে আত্মহত্যা করেছেন। সাজু সুন্দরগঞ্জ উপজেলার রামডাকুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও স্ত্রী হত্যা মামলার আসামি। এ ঘটনায় কর্তব্যরত কারারক্ষী আতাউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কারাধ্যক্ষ কামরুল ইসলাম জানান, কারাগারের করতোয়া ভবনের ৩ নম্বর কক্ষের হাজতি সাজু মিয়া সকাল পৌনে ১০টার দিকে নাপিতখানায় গিয়ে দাড়ি-গোঁফ কাটার জন্য নরসুন্দরের কাছ থেকে ক্ষুর নেন। পরে বাথরুমে বসে ক্ষুর দিয়ে নিজের গলা কেটে ফেলেন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে তিনি মারা যান।