গাইবান্ধা জেলা কারাগারে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা কারাগারের হাজতি শাহারুল ইসলাম গতকাল শুক্রবার মারা গেছেন। নাশকতার অভিযোগে হওয়া একটি মামলায় তাঁকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়।
শাহারুল ইসলাম (২২) গোবিন্দগঞ্জ উপজেলার রাঘবপুর পূর্বপাড়া জেলা কারাগারের কারাধ্যক্ষ মাসুদুর রহমান জানান, শাহারুল ইসলাম নাশকতা ও সন্ত্রাস দমন আইনে হওয়ার একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস কারাগারে বন্দী ছিলেন। গতকাল ভোররাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, শাহারুল শিবিরের একজন কর্মী ছিলেন। ৮ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কেশবপুর এলাকায় একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ওই দিন গোবিন্দগঞ্জ থানার এসআই রুহুল আমিন একটি মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে ৯ ফেব্রুয়ারি শাহারুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।