প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে গতকাল শুক্রবার বিকেলে পীরগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে গাইবান্ধা খেলোয়াড় কল্যাণ সমিতি টাইব্রেকারে ৪-৩ গোলে রংপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে। ২ ডিসেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়। গতকাল খেলা শেষে বিকেল পাঁচটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাদেক হোসেন কোরাইশী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম ও পৌর মেয়র কশিরুল আলম।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি