গাইবান্ধা থেকে অপহূত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার বাজারঘাটের নিউমার্কেট এলাকা থেকে র‌্যাব সদস্যরা গত সোমবার রাতে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছেন। তাকে গাইবান্ধা থেকে অপহরণ করে আনা হয়। অপহরণকারী দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী গ্রামের স্বপন চৌধুরী (১৯) ও একই উপজেলার সিধন গ্রামের হেলাল মণ্ডল (১৬)। র‌্যাব সূত্র দাবি করে, গত ২৯ ফেব্রুয়ারি পলাশবাড়ীর গিয়ানীপুরের একটি মসজিদের সামনে থেকে এরা ওই ছাত্রীকে (১৫) অপহরণ করে কক্সবাজার নিয়ে আসে।সূত্র জানায়, অপহূতের বাবা পলাশবাড়ী থানায় এর আগে একটি অপহরণ মামলা করেন।