প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাইবান্ধা কার্যালয়ে হামলার ঘটনায় নির্বাহী প্রকৌশলীকে দায়ী করে তাঁর অপসারণের দাবি জানানো হয়েছে। এ দাবিতে ওই কার্যালয়ের কর্মচারীরা গত রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। একই দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে পাউবোর কার্যালয়ের চত্বরে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, নির্বাহী প্রকৌশলীর গাফিলতির কারণে পাউবো অফিসে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের ঘটনা ঘটেছে। আন্দোলনের মুখে অবশেষে রোববার বিকেলে ভাঙনকবলিত সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামে নদীর তীরে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়েছে।