গাইবান্ধা পৌরসভা দল চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে গতকাল সোমবার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় দিনাজপুর জেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাইবান্ধা পৌরসভা দল। গাইবান্ধা পৌরসভা দলের পক্ষে গোল করেন রিবন ও আবিদ। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টে রাজশাহী ও রংপুর বিভাগের আটটি দল অংশ নেয়। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত।