গাইবান্ধা শহরে কয়েকটি দোকানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের ডিবি রোডের এক নম্বর রেলগেট এলাকায় কয়েকটি দোকানে আগুন লেগেছে। আজ সোমবার সকালে এই আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁরা আগুন নেভাতে কাজ করছেন।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান বলেন, তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।