প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে গতকাল সোমবার গাইবান্ধা জেলায় সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল পালিত হয়েছে। তবে নেত্রকোনার মোহনগঞ্জে ডাকা হরতালে সাড়া মেলেনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদল ও মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল এ হরতালের ডাক দেয়।
হরতালের সমর্থনে গাইবান্ধায় সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের ডিবি রোডে ফকিরপাড়া মসজিদের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এতে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।