গাইবান্ধায় এক চিকিৎসককে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার বিশিষ্ট চিকিৎসক একরাম হোসেনকে গতকাল শনিবার সংবর্ধনা দিয়েছে জাসদ ছাত্রলীগ সাঘাটা উপজেলা শাখা। সমাজসেবা ও চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশন সম্প্রতি তাঁকে মাদার তেরেসা স্বর্ণপদক দেয়। এ সম্মাননা পাওয়ায় জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য একরাম হোসেনকে গতকাল ওই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা উপলক্ষে চিকিৎসক একরামের গ্রামের বাড়ি সাঘাটার জুমারবাড়ি এলাকায় এক সুধী সমাবেশ হয়। জুমারবাড়ি বাস টার্মিনাল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির। বক্তব্য দেন চিকিৎসক একরাম হোসেন, সাদুল্যাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম, জেলা জাসদের সহসভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক গোলাম মারুফ প্রমুখ।