গাইবান্ধায় ওষুধের দোকানে ধর্মঘট
গাইবান্ধায় জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবদুর রশিদকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বুধবার শহরের সব ওষুধের দোকানে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছে সংগঠনটি।
জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয় জানায়, আবদুর রশিদ মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সিভিল সার্জন কার্যালয়ে যান। এ সময় সেখানে ওষুধ ক্রয়ে দরপত্র গ্রহণ ও কার্যাদেশ দেওয়া নিয়ে আলোচনা চলছিল। দরপত্র ঘাপলা না করার কথা বললে সিভিল সার্জনের বহিরাগত সন্ত্রাসীরা তাঁকে লাঞ্ছিত করে।
আবদুর রশিদ ও সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তবে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবদুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, সম্প্রতি গাইবান্ধা সদরসহ বিভিন্ন হাসপাতালে ওষুধ সরবরাহের দরপত্র আহ্বান করা হয়। দরপত্র গ্রহণ শেষে এখন কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া চলছে।