প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে গত সোমবার রাতে ঝড়ে বৈদ্যুতিক খঁুটি ভেঙে গেছে৷ এতে প্রায় এক কিলোমিটার এলাকার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ইউনিয়নের ছয়টি গ্রামে দুই দিন ধরে বিদ্যুৎ নেই।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এক হাজার ৫৮০ কিলোমিটার বিদ্যুৎ লাইন রয়েছে। এর মধ্যে ওই দিনের ঝড়ে লক্ষ্মীপুর ফিডারের আওতায় কামারপাড়া থেকে কেশালিডাঙ্গা পর্যন্ত বিদ্যুৎ লাইনের ১০টি খুঁটি ভেঙে গেছে। ফলে ওই ইউনিয়নের কেশালিডাঙ্গা, হাটবামুনি, শিংগিখামার, ধোপাডাঙ্গা, বাগচী ও কলাবাগান—এই ছয় গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব গ্রামের পাঁচ শতাধিক গ্রাহক দুই দিন ধরে অন্ধকারে রয়েছে।
কেশালিডাঙ্গা গ্রামের ব্যবসায়ী জলিল জানান, বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।