গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল বুধবার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘি গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ইয়াসিন মিয়া (২) ও ইয়াকুব আলী (২)। তারা যমজ ভাই।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গতকাল দুপুর ১২টার দিকে দুই ভাই বাড়ির উঠানসংলগ্ন পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে তারা পুকুরে ডুবে যায়। বেলা একটার দিকে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে। দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।